Site icon CPLUSBD.COM

ফটিকছড়ির এক হাজার পরিবার পেলো সৌদি বাদশাহ’র উপহার

ফটিকছড়ি প্রতিনিধি: জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) এবং সমগ্র বাংলাদেশের ৩০ হাজার আর্থিকভাবে দূর্বল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের লক্ষ্যে আন্তর্জাতিক দাতা সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের আর্থিক সহযোগিতায় ‘খাদ্য সামগ্রী বিতরণ প্রোগ্রামের আওতায় বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়িস্থ নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজ মাঠে আর্থিকভাবে দূর্বল এক হাজার পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ সর্বমোট ২৪ কেজি খাদ্যসামগ্রী। এসময় উপস্থিত ছিলেন কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুর্কী সায়িদ আল গামেদী, জামেয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর এর মহাপরিচালক আল্লামা ছালাহ উদ্দীন, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দীন জমির উদ্দীন, কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বাংলাদেশের- প্রতিনিধি শেখ ইব্রাহীম বিন আব্দুল্লাহ, শেখ ফাহাদ বিন ঈদা আল ওতাইবি, শেখ আলি বিন বখিত প্রমুখ। উপহার সামগ্রী বিতরণের পুরো কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

উল্লেখ্য, ইতোমধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, সৈয়দপুর, ঠাকুরগাঁও ,যশোর, গাজীপুর, নওগাঁ, ত্রিশাল, ভৈরব, বি-বাড়িয়ায়, ফরিদপুর, কুমিল্লা, চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী, জামালখান , সাতকানিয়া, চট্টগ্রামের এম, এ আজিজ স্টেডিয়াম, এবং রাউজান ও কাউখালী গোদারপাড় সহ বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সৌদি বাদশাহ সালমানের উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।