Site icon CPLUSBD.COM

ফটিকছড়ির চাড়ালিয়াহাটে মাস্টার মাহবুবুল আলম পাঠাগারের আনুষ্ঠানিক অভিযাত্রা শনিবার

সিপ্লাস ডেস্ক: ফটিছড়ির ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক সংগঠন চাড়ালিয়াহাট সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি-কাতারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় মাস্টার মাহবুবুল আলম স্মৃতি পাঠাগারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে।
১৩নং লেলাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার উদ্দিন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। উদ্বোধক থাকবেন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সমন্বয়কারী লেখক-সাংবাদিক শওকত বাঙালি। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শহিদুল আজিম আজাদ। বিশেষ অতিথি থাকবেন বাকবিশিস ফটিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল করিম, মাইজভান্ডার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার মাহবুবুল আলম চৌধুরী,সমিতির সাবেক সভাপতি মো. সেলিম উল্লাহ, দৈনিক পূর্বকোণ ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক মো. মোরশেদ মুন্না।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি মুহাম্মদ আলী সরওয়ার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম অনুরোধ জানিয়েছেন।