ফটিকছড়ি প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জনতা ক্লাবের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে।
গত ১৩ নভেম্বর রাতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার জনতা ক্লাব প্রাঙ্গণে এক সাধারণ সভার মাধ্যমে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সাবেক ছাত্রনেতা একে জাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ। এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আমিনুল হক, প্রবাসী মুহাম্মদ বাবর, সৈয়দ মুরাদ কিবরিয়া, মোহাম্মদ হাসান মুন্সী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ২০২০ ও ২০২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে এ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কার্যকরী কমিটির সদস্যরা হলেন সভাপতি পদে শিক্ষক নেতা সৈয়দ আজগর মোঃ সুমন, সহ-সভাপতি পদে মাহমুদুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি পদে এম এ সালাম, সাধারণ সম্পাদক পদে শিক্ষক নেতা সৈয়দ নুরুল হুদা, যুগ্ম-সম্পাদক পদে মাসুদ পারভেজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ নাজমুল হুদা নাজু, সাংগঠনিক সম্পাদক পদে ইমাম হোসেন চৌধুরী মুন্না সহ-সাংগঠনিক সম্পাদক পদে জিয়াউল হাসান, প্রচার সম্পাদক পদে সাংবাদিক আনোয়ার হোসেন ফরিদ, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ জয়নাল আবদীন, সহ- অর্থ সম্পাদক পদে এসএম আফছার আহমেদ সুজন, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাসনাত দৌলা রিপন, সহ-সামাজিক সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল কাদের, ক্রীড়া সম্পাদক পদে আলমগীর আলম টিটু, সহ-ক্রীড়া সম্পাদকঃ মোঃ রুবেল, বার্ষিকী সম্পাদক পদে মজাহারুল ইসলাম, সহ-বার্ষিকী সম্পাদক পদে মিজানুল হক তারেক, লাইব্রেরী সম্পাদক পদে লোকমান শাহ, সহ-লাইব্রেরী সম্পাদক পদে মোহাম্মদ নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক পদে হাফেজ মোঃ তৌহিদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ আইয়ুব, শিল্প কুটির শিল্প সম্পাদক পদে ফজুলাম ইসলাম ফরহাদ, শিক্ষা ও শিশু সদন সম্পাদক পদে মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-শিক্ষা ও শিশু সদন পদে মোহাম্মদ শাকিল মোস্তফা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।








