ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত জাফতনগর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার( ১৪ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০১৯ সালে ভোটার হওয়া নাগরিকদের মাঝে এসব স্মার্ট কার্ড তুলে দেন জনপ্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, প্যানেল চেয়ারম্যান ইয়ামিন আকতার,ইউপি সদস্য মুহাম্মদ নাসিম, মুহাম্মদ ফরিদ, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ হারুণ, জয়নাব বেগম প্রমূখ।
জাফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম বলেন, মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আগামী ইউনিয়নের নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।








