Site icon CPLUSBD.COM

ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে করোনার টিকা কার্যক্রমের উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট)  সকালে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: নাবিল চৌধুরীর সভাপতিত্বে টিকা কার্যক্রমের উদ্বোনকালে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, ছালামত উল্লাহ চৌধুরী, ইউপি চেয়রম্যান মো: জানে আলম, দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নরুল আপচার, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদ, আক্কাস আলী, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান কমল প্রমুখ।

উল্লেখ্য উপজেলার উত্তরাঞ্চলে স্থাপিত এ টিকা কেন্দ্রে প্রথম দফায় নারী পুরুষ মিলে মোট ১ হাজার ৫ শত ১৪ জনকে টিকা প্রদান হয়।

অন্যদিকে, ৪ আগস্ট বুধবার সকালে ফটিকছড়ি পৌরসভার করোনেশান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে করোনার টিকা প্রদান করার কথা রয়েছে।