ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত দাঁতমারা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
২০১৯ সালের ১৫ আগস্ট দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটার হওয়া নাগরিকদের মাঝে এসব স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাঁতমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান কমল, ইউপি সদস্য ইউসুফ আলী, আবদুল হাকিম,আহম্মদ ছাফা, যুবলীগ নেতা নুর আহাম্মদ কামাল, রাসেল, আবদুল জলিল, সচিব অঞ্জন চৌধুরী, ছাত্রলীগ নেতা নাছির, সাইফুল, আরমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় জানে আলম চেয়ারম্যান বলেন- মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এ দফায় ১৬৩৮ জন নতুন ভোটারের মাঝে কার্ড বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আগামী ইউনিয়নের নাগরিকদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে।ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আরো পড়তে পারেন:

