নিউজটি শেয়ার করুন

ফটিকছড়ির দুই ইউ.পি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমাদান

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ও নানুপুর ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে সর্বমোট ৬১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনেনয়ন পত্র জমা দেন।
এতে সুয়াবিল ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন, বিএনপি মনোনীত প্রার্থী মো. ইয়াকুব, স্বতন্ত্র প্রার্থী মু. মহিউদ্দীন, মোহাম্মদ হায়াত, শাহজাহান, নুরুল আলম। অপরদিকে, নানুপুর ইউ.পি’তে চেয়াম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শফিউল আজম, বিএনপি মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী মো. আমান উল্লাহ, মো. ছাবের উদ্দীন, সৈয়দ মইনুদ্দীন, নুরুল হুদা, নাছির উদ্দীন, গাজী শাহ মোহাম্মদ আব্দুর রহিম আল আরবী। এছাড়াও সুয়াবিল ইউ.পি’তে সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
এছাড়াও খিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপ নির্বাচনে ইউ.পি সদস্য পদে ১জন, জাফতনগরের ৮ নং ওয়ার্ডে উপ-নির্বাচনে সদস্য পদে ২ প্রার্থী জন মনোনয়ন ফরম জমা দেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর সুয়াবিল ইউ.পি’তে পূর্ণাঙ্গ এবং নানুপুর ইউ.পি চেয়ারম্যানের মৃত্যুতে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়াও ইউ.পি সদস্যের মৃত্যুজনিত কারণে খিরাম ও জাফতনগরের দু’টি ওয়ার্ডে ইউ.পি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।