ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনু্ষ্ঠান (২৯ জানুয়ারী) দুপুরে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র এসএম সিরাজ উদ্দৌলা।
প্রধান আলোচক ছিলন ওমান সোশ্যাল ক্লাবের সাধারণ সস্পাদক এমএস আমিন। শিক্ষক এনামুল হক রাশেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এসএম ফসিউদ্দৌল্লাহ, কাউন্সিলর আবুল মনছুর, সমাজ সেবক নাছিম উদ্দিন চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর আলম, শিক্ষক জাহাঙ্গীর আলম, হুমায়ান কবির, বাবু খোকন চন্দ দাশ, মহিন উদ্দিন, সৈয়দ নাজমুল হুদা নাজু, মোহাম্মদ মোজাহারুল ইসলামসহ স্কুল শিক্ষার্থীবৃন্দ। পরে বার্ষিক পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।








