নিউজটি শেয়ার করুন

ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নে স্মাট কার্ড বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি: স্মাট কার্ড পেয়ে খুশি উপজেলার ধর্মপুর ইউনিয়নবাসী।
২০ সেপ্টেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত ধর্মপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ১ হাজার ১ শত ৫৩ জন নাগরিকদের মাঝে এ স্মাট কার্ড বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ান কবির, অলি উল্লাহ চৌধুরী, ইউপি সদস্য শহিদুল ইসলাম আকাশ, মোঃ হাশেম, মোঃ শোইয়াব, মোঃ হারুন,মোঃ হোসেন, শহিন আকতার ও মিনাক্কি প্রমুখ।
২০১৯ সালে ভোটারকৃত নাগরিকদের মাঝে এ স্মাট কার্ড তুলে দেয়া হয়, পর্যায়ক্রমে সকল নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয় বলে জানান নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির। ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
পর্যায়ক্রমে ইউনিয়নের নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
ইউনিয়নবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। উল্লেখ্য, উপজেলার দাঁতমারা, হারুয়ালছড়ি, কাঞ্চননগর, রোসাংগিরী, জাফতনগর ইউনিয়নে ইতিমধ্যে স্মাট কার্ড বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here