নিউজটি শেয়ার করুন

ফটিকছড়ির নাজিরহাটে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয়

ফটিকছড়ি প্রতিনিধি: সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে স্লোগানকে সামনে রেখে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্পিং ২২ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার গোল মোহাম্মদ তালুকদার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হোসেন শহীদ জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র এসএম সিরাজউদ্দৌলা।

উদ্বোধক ছিলেন নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী। সংবর্ধিত অতিথি ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার এইচ এম রাশেদুল আলম ও জয়নাল আবেদীন মুহুরী।

বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মো: সোলাইমান, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল,সহ-সভাপতি মোঃ মুমিন, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, পৌর কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক মো: করিম, তৈয়ব সওদাগর, ব্যবসায়ী মোঃ শাহ জামাল, সংগঠক আলী নেওয়াজ ও জিসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, রক্তদান, ব্লাড গ্রুপিং নির্ণয় এটি একটি মহৎ কাজ। ব্লাড গ্রুপ জানা দরকার সবার জন্য ভালো। রক্তশূন্যতায় মারা যায় অনেক রোগী আছেন, প্রসূতি মায়ের জন্য ব্লাড খুব গুরুত্বপূর্ণ। ফটিকছড়িতে অনেক সংগঠন আছে যারা রক্তদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here