Site icon CPLUSBD.COM

ফটিকছড়ির ফকিরহাটে ইউনিয়ন ব্যাংকের উপ শাখার উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ফকিরহাটে ইউনিয়ন ব্যাংকের উপ শাখা ২৭ ডিসেম্বর দুপুরে উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হোসেন চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজউদ্দৌলা, সমাজ সেবক সোহরাব জব্বার চৌধুরী,অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, ফটিকছড়ি শাখা প্রধান মুহাম্মদ একরামুল হক, কাউন্সিলর মাওলানা ইয়াকুব, জনতা ক্লাবের সভাপতি শিক্ষক সৈয়দ আজগর সমুন, মাওলানা আইয়্বু বাবুনগরী, ফকিরহাট উপ শাখার ইনচার্জ মুহাম্মদ আজমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।