নিউজটি শেয়ার করুন

ফটিকছড়ির বারমাসিয়ায় সুন্নি সম্মেলন অনুষ্ঠিত

সিপ্লাস ডেস্ক: পবিত্র মেরাজুন্নবী(দঃ) ও হযরত খাজা গরীবে নেওয়াজ(রহঃ)’র ওরশ শরীফ উপলক্ষে রোববার(২৮ ফেব্রুয়ারি) ফটিকছড়ির বারমাসিয়া নালিরকুল জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা আলহাজ্ব নাছির উদ্দীন আল কাদেরীর সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদেরীর সঞ্চালনায় উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুয়াবিল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ মুনসুর আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদরাসার আরবী প্রভাষক হজরত আলহাজ্ব আল্লামা মুফতি আহমদ্দুল্লাহ ফুরকান খান আল কাদেরী(মা.জি.য়া)।

উক্ত মাহফিলে বিশেষ বক্তার বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ বশির আহম্মদ (ছাবেরী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল ইসলাম,মাষ্টার নাজিম উদ্দীন সিকদার ডা.জামাল,শাহাজাহান,এজাহার আলম,সুমন সিকদার সহ বহু ওলামায়ে কেরাম।

বক্তারা বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ওয়াজ মাহফিলের গুরুত্ব ও কোরআন ও হাদিসের আলোকে যুব সমাজের দায়িত্ব ও করণীয়,ইসলামে মানব সেবার গুরুত্ব ইত্যাদি বিষয়ের উপর বক্তব্য রাখেন।

মাহফিল পরিচালনা করেন সংগঠক আরমান উদ্দীন,আরমান বাহার,ওয়াসিম,সোহাগ,রাব্বি, রহিম,আইয়ুব খান,আব্দুল শুক্কুর,আহম্মদ ছাবা,মান্নান সহ গাউছিয়া কমিটি বাংলাদেশ নালিরকুল শাখার সকল সদস্যবৃন্দ।

মাহফিলে যারা আর্থিক অনুদান ও বিভিন্ন মাধ্যমে সহযোগীতা করেছে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহফিল পরিচালনা কমিটি।

পরে সামাজিক সংগঠন বারমাসিয়া নালিরকুল একতা সংঘের পক্ষ থেকে সভাপতি আল্লামা নাছির উদ্দীন,উদ্বোধক মুনসুর, প্রধান অতিথি জয়নাল আবেদীন ও বিশেষ অতিথি সুমন সিকদার ও সমাজ সেবক আলহাজ্ব রফিকুল আনোয়ার কে সন্মাননা স্মারক প্রদান এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত মাহফিল সমাপ্ত হয়।