ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলায় মোজাহের নামে ৪৫ বছর বয়সের আরো এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফটিকছড়িতে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ জনে। বুধবার (২০মে) ওই ব্যক্তির করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলিয়াস চৌধুরী। করোনা শনাক্ত ওই ব্যাক্তির বাড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে। উপজেলা প্রশাসন ওই ব্যক্তির করোনা শনাক্ত হওয়ার রির্পোট পাওয়ার পরপরই ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, আক্রান্ত ব্যাক্তি গত ৮ থেকে ১২মে পর্যন্ত তার শাশুড়ির চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। ১২মে তার শাশুড়ি মারা গেলে তাকে নিয়ে ফটিকছড়িতে চলে আসেন। এরপর থেকে তার গলা ব্যাথা ও শ্বাসকষ্ট শুরু হয়। পরে ১৪ মে তিনি চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকরা তাকে করোনা আক্রান্ত সন্দেহ হলে পরীক্ষার জন্য শরীর থেকে নমুনা সংগ্রহ করে। ১৯মে রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলিয়াস চৌধুরী বলেন,আক্রান্ত ব্যক্তির রিপোর্ট আসের আগে থেকেই চিকিৎসকদের পরামর্শে বাড়ীতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। বর্তমানে তার অবস্থা ভালো আছে।
উত্তর চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে ৪৫ বছর বয়সের এক ব্যক্তির করোনা পজিটিভ : আশেপাশের বাড়ী...








