ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী ফটিকছড়ির মাইজভান্ডার শরীফ পরিদর্শন করেছেন।
তার আগমন উপলক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজও ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার(২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় মাইজভান্ডার দরবার শরীফে যান।

এসময় উপস্থিত রয়েছেন বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন, সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, ওসি শেখ আব্দুল্লাহ আছেন।








