ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে দ্বিতীয়বারের মতো ইউনিয়নের ৬ শত নাগরিকদের মাঝে ২১ সেপ্টেম্বর (মঙ্লবার) দুপুরে এ স্মার্ট কার্ড তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, প্যানেল চেয়ারম্যান আজম খান, ইফতেখার উদ্দির মুরাদ, রুম আকতার, ইউপি সদস্য মুহাম্মদ সররোয়ার, মাওলানা মুহাম্মদ উসমান গণি, মুহাম্মদ রফিক, মুহাম্মদ আইয়ুব, অনিতা রাণী নাথ প্রমূখ।
স্মার্ট কার্ড বিতরণকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, ২০১৯ সালে ভোটারকৃত ব্যক্তিদের মাঝে লেলাং ইউনিয়নে দ্বিতীয়বারের মতো স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড তুলে দেয়া হবে।








