সিপ্লাস প্রতিবেদক: ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মণীন্দ্রলাল দেব মারা গেছেন।
ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় বলে তার ছেলে দেবাশীষ দেব জানিয়েছেন।
গত ৩ সেপ্টেম্বর অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল তাকে।
মণীন্দ্রলালের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ছয় মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন।
চাঁদপুর গ্রামের বাসিন্দা মণীন্দ্রলাল ১৯৯২-৯৭ মেয়াদে নারায়ণহাটের চেয়ারম্যান ছিলেন। শুক্রবার তার শেষকৃত্য হবে বলে দেবাশীষ জানিয়েছেন।

