নিউজটি শেয়ার করুন

ফটিকছড়ির সুন্দরপুর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটিকছড়ির সুন্দরপুর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার মতবিনিময়
ইশতিয়াক আসিফ,আমিরাত প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার,সুন্দরপুর ইউনিয়নের আমিরাত প্রবাসীদের নিয়ে “সুন্দরপুর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত” গঠিত।
সুন্দরপুর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজসেবামুলক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত করে সুন্দর সমাজ গড়ার প্রত্যাশায় সুন্দরপুর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত এর মতিবিনিময় সভা, দুবাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেলিম আজাদ মুন্না,ওসমান গনি রুমেল,মোহাম্মদ মোস্তফা,সালাহউদ্দিন মাহমুদ, মোহাম্মদ আবছার, মামুন উদ্দিন, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মিজান, শাহ আলম,মোনাফ,শহিদ,কাশেম প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্হিত বক্তারা বলেন অন্যান্য দেশেও যারা আছেন তারাও সংগঠিত হয়ে সবাই মিলে আগামীতে সুন্দর ও সংগঠিত হয়ে সুন্দর একটি প্রবাসী পরিষদ গঠন করার লক্ষে সবার সহযোগিতা কাম্য।
এসময় বক্তারা আরো বলেন এ ধরণের সংগঠনের মাধ্যমে প্রবাসের মাটিতেও সবাই এক থাকা সম্ভব।