নিউজটি শেয়ার করুন

ফটিকছড়ির সুয়াবিলে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ফটিকছড়ির সুয়াবিলে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট বিকালে স্থানীয় বৈদ্যরহাট বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ নেত্রী খাদিজাতুল আনোয়ার সনি।

এতে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাফুর রহমান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী, সদস্য মেয়র ইসমাঈল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহনেওয়াজ, তসলিম বিন জহুর, কাজী মাহমুদুল হক, আবুল বশর, সাবেক চেয়ারম্যান শফিউল আজম, এড. সালামত উল্লাহ শাহিন, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রুপু।

ইউনিয়ন আ’লীগের আহবায়ক মাহাবুবুল আলমের সভাপতিত্বে এবং যুগ্মআহবায়ক মইনুদ্দিন মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুহাম্মদ নজরুল ইসলাম, যুবলীগ নেতা মো: বাদশা, শাহজাহান, ছাত্রলীগ নেতা জামাল।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম, ইব্রাহিম সবুজ, শফিউল আজম, হাবিব মাহমুদ সাজ্জাদ, মাইনুল করিম সাউকি, হাবিবুল্লাহ সাবু, নেজামুল ইসলাম, আলী আজম সাদেক, যুবলীগ নেতা সাহেদুল আলম সাহেদ, ছাত্রলীগ নেতা সাজ্জাদুল আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাঙ্গালী জাতি কখনো বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে পারবেনা। বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছে স্বাধীনতা, তাঁর কন্যা জননেত্রী শেখা হাসিনার হাতে আসছে অর্থনৈতিক মুক্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here