সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম ভ্যালীর খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারন করায় সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ফটিকছড়ি নেপচুন চা বাগানে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন চট্টগ্রাম ভ্যালী।
করোনা ভাইরাসের সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চা শ্রমীকদের মাঝে ৯ আগস্ট সোমবার খাদ্য সামগ্রী ,মাস্ক ,হ্যান্ড স্যানিটাজার ,হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তরা বলেন, আমরা একটা ক্রান্তিকাল পার করছি।যতটুকু সম্ভব চা শ্রমিকদের জন্য করে যাচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভ্যালী সভাপতি নিরঞ্জন নাথ,সাধারণ সম্পাদক যতন কর্মকার,নেপচুন চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ রেয়াজ,পঞ্চায়েত সভাপতি মৃদুল কর্মকার সহ আরো অনেকে।

