নিউজটি শেয়ার করুন

ফটিকছড়ি মাঠে সেনাবাহিনীঃ করোনায় নিস্তব্ধ

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ থেকে শুরু হলো ১০ দিনের বাধ্যতামূলক ছুটি। করোনা ভাইরাস বিস্তার রোধে জনসমাগম এড়াতে চট্টগ্রামের ফটিকছড়িতে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্দেশ দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের বিবিরহাট বাজার, নাজিরহাট, নানুপুর, কাজীরহাট, হেঁয়াকো বাজারসহ সকল মার্কেট বন্ধ রয়েছে। ওষুধের ফার্মেসি,মুদির দোকান, কাঁচাবাজারের দোকান ছাড়া বাকী সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

২৫ মার্চ বুধবার রাত ৮টা থেকে উপজেলার দোকানপাট বন্ধ রাখা হয়েছে। কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও সেনাবহিনীর টিম অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয়। এছাড়া সকাল থেকে হাতেগুনা কয়েকটি লোকাল সিএনজি ছাড়া বড় কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এতে পুরো উপজেলা নিস্তব্ধ হয়ে পড়েছে। অন্যদিকে প্রশাসনকে সহায়তা দিতে মাঠে নেমেছেন সেনাবাহিনী। হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা তা মানছেন কি না, তা তদারকি করছে সেনাবাহিনীর টিম। তাদের সঙ্গে কাজ করছেন পুলিশ সদস্যরাও। লোকজনকে অযতা বাইরে ঘোরাঘুরি বন্ধ করে ঘরে থাকার আহ্বান করেছেন সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য দোকান ছাড়া বাকি সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।