ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের ফতেপুর তেলপারই সৈয়্যদ বাড়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা সৈয়্যদ শামসুল হুদা (রহঃ)’র ২৪ তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক অনুষ্ঠানের উপলক্ষে দু’দিন ব্যাপী ওরশ শরীফ ১৪ ও ১৫ ডিসেম্বর শনি ও রবিবার দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা সৈয়্যদ মছিহুদ্দৌলা (মাঃ জিঃ আঃ)’র সভাপতিত্বে ও আবু জাফরের পরিচালনায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে এই বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন ১৪ ডিসেম্বর শনিবার বিনামূল্যে খৎনা,কর্ণ ছেদন,অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং হুজুর কেবলার জীবনী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের অধ্যক্ষ ড.নু ক ম আকবর হোসেন। ১৫ই ডিসেম্বর রবিবার বাদে ফজর থেকে পবিত্র খতমে কোরআন মাজিদ, পবিত্র খতমে সহীহ বুখারী শরীফ,মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল,খতমে গাউসিয়া,খতমে খাজেগানসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এবং বাদে আসর থেকে রাত ১১টা পর্যন্ত ধারাবাহিকভাবে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তকরিব করেন। সকালে বুখারী শরীফের মোনাজাত পরিচালনা করেন ষোলশহর জামেয়া আহমদিয়া আলিয়া সুন্নিয়া মাদ্রাসার শাইখুল হাদিস শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী। এতে খ্যাতনামা মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি ও ওলামায়ে কেরামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এতে মাহফিলে ধারাবাহিকভাবে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তকরিব করেন, তারমধ্যে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা তারেকুল ইসলাম, সোবহানিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস কাজী মঈনুদ্দীন আশরাফী, নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন আলকাদেরী, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী, উক্ত দরবারের শাহজাদা তাওসীদুল হুদা,গাউছিয়া সমিতি,যুব সমিতি বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা ত্রিপুরা থেকে ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আগত দরবারের ভক্ত-মুরিদসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান। মিলাদ ও কিয়াম শেষে রাত ১১টায় আখেরী মুনাজাতের মাধ্যমে ওরশ শরীফের কর্মসূচী সমাপ্ত হয়। দুই দিনের কর্মসূচিতে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত করেন তেলপারই সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন,পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মাঃজিঃআঃ)।
উত্তর চট্টগ্রাম ফটিকছড়ি সৈয়্যদ বাড়ি দরবার শরীফের ২৪তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত








