ফটিকছড়ির হালদা ভ্যালী চা বাগানের কর্মচারী রাজিব আহমেদ রানা বন বিভাগের করা বন মামলায় জেলে।
আজ ২৪ শে সেপ্টেম্বর (মঙ্গলবার) তিনি আদালতে আত্ম-সমর্পন করতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন। বন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম সুস্মিতা আহমদের আদালত এ আদেশ দেন।
সহকারী বন মামলার পরিচালক শফিউল করিম মজুমদার বলেন, ২২ জুন ২০১৯ ইংরেজিতে করা বন মামলা নং ৮২/১৯ মামলায় ধার্য্য তারিখে হালদা ভ্যালীর চা বাগানের কর্মচারী রাজিব আহমেদ রানা আদালতে আত্ম-সমর্পন করতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। রাজিব আহমেদ রানা ফটিকছড়ি টেকবারিয়া চা বাগানস্থ মৃত আব্দুর রাজ্জাকের পুত্র বলে জানা গেছে।
এ বিষয়ে হালদা ভ্যালি চা বাগানের ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, বনবিভাগের মামলায় আমাদের চা বাগানের কর্মচারী রাজিব অাহমেদ রানা আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

