নিউজটি শেয়ার করুন

‘ফটোসেশন’ ছাড়াই আনোয়ারায় আওয়ামীলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশের ন্যায় আনোয়ারা উপজেলাও আবদ্ধ। এই আবদ্ধ আনোয়ারায় বরুমচড়া ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্য আয়ের ৩ শতাধিক পরিবারের মাঝে বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জসীম উদ্দিন আমজাদীর ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

সোমবার (১৩ এপ্রিল) থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে কোন রকম ‘ফটোসেশন’ ছাড়াই এসব পৌঁছে দেন। মোঃ জসীম উদ্দিন আমজাদী জানান, মহামারী করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়া বরুমচড়া ইউনিয়নের গরীব, দুস্থ, শ্রমজীবী, অসহায় ও দিনমজুর মানুষগুলোর পাশে দাঁড়াতে এ উদ্যোগ।

রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশনায় আমার ব্যক্তিগত সহায়তায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ৩শতাধিক পরিবারের মাঝে এসব উপহার (খাদ্য সামগ্রী) পৌঁছে দিয়েছি। বিতরণের সময় কারো কোন ছবি তোলা হয়নি।