নিউজটি শেয়ার করুন

ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির উদ্দ্যেগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা

সিপ্লাস ডেস্ক: শত বছরের ঐতিহ্যেবাহী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির উদ্দ্যেগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার( ১১অক্টোবর) বিকেলে ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি পূজা মন্ডপে প্রাঙ্গনে সংগঠনে সভাপতি কল্যান পালের সভাপতিত্বে নটরাজ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী।

প্রধান অতিথি বক্তব্যে সিটি মেয়র বলেন, বর্তমান সরকার প্রত্যক ধর্মের স্বাধীনতা বিশ্বাসী, কারণ একাত্তরের মুক্তিযুদ্ধে জাতি ধর্মে নির্বিশেষে অংশ গ্রহন করেছিল।দেশে স্বাধীননতা সূর্যকে চিনিয়ে আনার জন্য।সেখানে কোন ধর্মীয় ভেদাভেদ ছিল না।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর আহবানে সাড়া দিয়ে দেশের আপামর জনসাধারনের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য।একটি মহল বর্তমান সরকারের অসাম্প্রদায়িক চেতনাকে নস্ট করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এ আসরুক শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ থাকতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ পল্লী সংগঠন এর আহবায়ক সাংবাদিক নুপুর কান্তি দেব।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এস,এম রাশেদুল আলম, ১নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী শফিউল আজম, চিকনদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু,প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া।

এ সময় সংগঠনের সাধারণ সম্পদক অধ্যাপক বিকাশ নন্দী, সংগঠনের সাবেক সভাপতি উজ্জল পাল,ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদের সমন্বয়ক বিপ্লব ধর, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বিপ্লব কুমার চৌধুরী,উপজেলা নেতা এস,এম মোরশেদুল আলম চৌধুরী,আওয়ামী লীগ নেতা কাজী আলমগীর আলীসহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা ও বস্ত্র বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটিকা মহিষাসুরের বধ অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here