নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

উপজেলার পূর্ব সদরদি এলাকার ঢাকা-বরিশাল মহ্সড়কে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সজিবুর রহমান জানান।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সজিবুর বলেন, মাদারীপুর থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।”