নিউজটি শেয়ার করুন

ফরিদার পাড়ার দর্জির দোকানে কাজ করতে গিয়ে আর ফেরেননি আবুল বশর, সন্ধান চায় পরিবার

ফরিদার পাড়ার দর্জির দোকানে কাজ করতে গিয়ে আর ফেরেননি আবুল বশর

সিপ্লাস প্রতিবেদক: নগরীর পূর্ব ফরিদার পাড়া তালতলা এলাকার রুমা টেইলার্স নামে দর্জির দোকানে প্রতিদিনের মতো কাজ করতে গিয়ে ৩দিনেও বাসায় ফিরেন নি আবুল বশর(৬০)।

আবুল বশরের সন্ধান চেয়ে তার বোন নুরজাহান বেগম চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি নং ২৮০ তাং০৫/০৯/২০২১ইং) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, আবুল বশর গত ৩সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টার দিকে ফরিদার পাড়া এলাকার দোকানে যাওয়ার উদ্দেশ্যে কালামিয়া বাজার এলাকার শামসু জমিদারের কলোনীর বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেন নি।

তবে তার স্ত্রী রাবেয়া বেগম বলেন, ঐ দিন গভীর রাত ৩টার দিকে তার কাছে ০১৮৮২-৭৮০২৭৭ নাম্বার থেকে একটি ফোন আসে। ফোনে তাকে জানানো হয় একটি ভুল বোঝাবুঝির ঘটনায় বলিরহাট এলাকায় আবুল বশরকে স্থানীয়রা আটক করে রেখেছে। পরে আবুল বশরকে আনতে তাকে বলির হাট যেতে বলা হয়। এর উত্তরে তিনি সকালে যাবেন বলে জানান। কিন্তু পরে ঐ নাম্বারে ফোন করলে আবুল বশরকে পাঠিয়ে দিয়েছে বলে জানায়। কিন্তু আবুল বশর এখনো বাসায় ফেরেন নি।

জিডিতে আরো উল্লেখ করা হয়, আবুল বশরের উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, পরনে ছিল লাল চেকের শার্ট এবং আকাশী রঙের লুঙ্গি।

কোন স্বহৃদয় ব্যক্তি আবুল বশরের সন্ধান পেয়ে থাকলে ০১৮১১৬৩৬৮৮৯(আবুল বশর) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here