Site icon CPLUSBD.COM

ফাঁসি দিবসে মাস্টারদা সূর্যসেনকে স্মরণ করলো বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা

সিপ্লাস ডেস্ক:  ৮৭ বছর আগের মাস্টারদা সূর্যসেনকে নির্যাতন ও ফাঁসি দেওয়ার দিনটিকে স্মরণ করে মঙ্গলবার বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে স্থাপিত সূর্যসেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি সাজ্জাত হোসেন বলেন,“এখনও চট্টগ্রাম যুব বিদ্রোহের স্মৃতি বিজড়িত জালালাবাদ পাহাড়ে সাধারণের প্রবেশাধিকার নেই। যুব বিদ্রোহের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর উদ্যোগও নেওয়া হয়নি বরং বিট্রিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজরিত যাত্রা মোহন সেনের বাড়ীটি ভাঙ্গতে ধৃষ্টতা দেখায় ভূমিদস্যুরা। আমরা মনে করি বর্তমান রাষ্ট্র, সমাজ ও সরকারের চেতনাগত অবহেলা ও দূর্বলতার নগ্ন বর্হিপ্রকাশ এই ঘটনা।”

সংগঠনটির সাধারণ সম্পাদক শিবু প্রসাদ চৌধুরী বলেন, “তরুণ প্রজন্মের কাছে ব্রিটিশবিরোধী আন্দোলনের সোনালী অতীত এখনও অজানা। সব স্তরের পাঠ্যপুস্তকে এই ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাওইদ চৌধুরী, জাফর আল তানিয়ার,দেলোয়ার হোসেন,হোসাইন আহমেদ রুবেল,শেখ মহিউদ্দিন, এস এম তুষার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদুল করিম,মহসীন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ,মামুনুর রশিদ রায়হান,দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুন,গোবিন্দ দত্ত,মোহাম্মদ সানমান সাইফ প্রমুখ।