নিউজটি শেয়ার করুন

ফাক্রিকাটাতে স্কুল ছাত্রী ২ মেয়েসহ মাকে পিটিয়ে আহত!

রামু প্রতিনিধি: কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিরকাটা এলাকার মৃত জাফর আহাম্মদের ছেলে স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালামের প্রাইমারী স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতুল নাইমা (১০) ও ইয়াছমিন আক্তারসহ (৮) তার স্ত্রী সুফিয়া আক্তারকে (৩৫) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে একই এলাকার আবদু রহিমের পুত্র বিএনপি নেতা সাইফুল ইসলাম (২৫), তাওহিদুল ইসলাম ও গোলাম আজমের নেতৃত্বে একটি দল হামলা করেছে বলে উল্লেখ করা হয়েছে।

১ সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে কালামের দুই মেয়ের খেলাধুলাকে কেন্দ্র করে এ হামলা চালায় বলে দাবী করেন আবুল কালাম।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

এই ঘটনায় আহত সুফিয়া বাদী হয়ে শুক্রবার(১৮ সেপ্টেম্বর) গর্জনিয়া পুলিশ ফাড়িঁতে অভিযোগ দায়ের করেছেন।

বাদী সুফিয়া অভিযোগ করেন, অভিযোগ দেওয়ার পর আজ পর্যন্ত পুলিশ রহস্যজনক কারণে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো বাদীকে ধমক দিচ্ছে।

এ ব্যাপারে গর্জনিয়া পুলিশ ফাড়িঁর আইসি পরিদর্শক মুহাম্মদ ফরহাদ আলী জানান, ‘তারা বিভিন্ন কাজে ব্যস্থ থাকার করনে এতদিন ব্যবস্থা নিতে পারেনি। দ্রুত এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here