
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক-সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবিরের সহধর্মিনী ও সংগঠনের কেন্দ্রীয় নেত্রী ফাতেমা কবিরের শোকসভায় প্রধান আলোচক সংগঠনের ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেছেন, ফাতেমা কবিরের মতো নির্লোভ, নির্মোহ এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আপোষহীনরাই একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মূল প্রেরণা ও শক্তি।
একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনে ফাতেমা কবির ডানা’র অনন্য ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ফাতেমা কবির আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা তৃণমূলে প্রতিষ্ঠা করার সংগ্রামে অবিচল ছিলেন। তাঁর মৃত্যুতে নির্মূল কমিটি শুধু নয় দেশ একজন মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক কর্মীকে হারালো।
গত ২১ জানুয়ারি নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন মিলনায়তনে সংগঠনের চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত শোকসভায় প্রধান আলোচকের বক্তৃতায় শওকত বাঙালি আরো বলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের সূচনা থেকে বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সব নাগরিক আন্দোলনে যুক্ত ছিলেন ফাতেমা কবির। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের বিভিন্ন উদ্যোগের সঙ্গেও জড়িত ছিলেন তিনি।
সংগঠনের জেলা সহ-সভাপতি দীপঙ্কর চৌধুরী কাজলের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাহাব উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি স্বপন সেন, সহ-সাধারণ সম্পাদক হাবিব উল্ল্যাহ চৌধুরী ভাস্কর, আবু সাদাত মো. সায়েম, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক চৌধুরী, অসিত বরণ বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাাদক রুবা আহসান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সূচিত্রা গুহ টুম্পা, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আলাউদ্দিন বাবু, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, সহ-প্রকাশনা সম্পাদক মো. জয়নাল আবেদিন, আইন সম্পাদক অ্যাডভোকেট আলহাজ¦ সৈয়দ কামাল উদ্দীন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মোজাহেরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক রাজীব চৌধুরী, বায়েজিদ থানা সহ-সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব সোহেল, কার্যনির্বাহী সদস্য নাছিমা আকবর, মরিয়ম আকতার মুক্তা, আবদুল হাকিম, দীপু বড়ুয়া, মো. জামশেদুল ইসলাম চৌধুরী, শাওন দেব প্রমুখ।
এদিকে, সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে চূড়ান্ত প্রস্তুতি সভা আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।







