নিউজটি শেয়ার করুন

ফাহাদ হত্যাকারিদের ফাঁসির দাবিতে রাঙামাটিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ভারতের সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন রাঙামাটি জেলা শাখার নেতাকর্মীরা। সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বনরুপা বিএম মার্কেট-১ এর সামনে সমাপ্ত হয়।বিক্ষোভ মিছিল পূর্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের যে সকল চুক্তি করা হয়েছে তা দেশের স্বাধীনতার জন্য হুমকি হয়ে পড়েছে, অতিবিলম্বে ভারতের সাথে সকল দেশ বিরোধী চুক্তি বাতিল করতে হবে,তা নাহলে দেশে আন্দোলনের নদাবানল জ্বলে উড়বে।
বক্তারা আরো বলেন দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার কারণে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, আসলে আবরারকে হত্যা করা হয়নি বরং পুরো বাংলাদেশের পতাকাকে হত্যা করা হয়েছে। আবরার ফাহাদ হত্যায় জড়িতদের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুন্যালে আবরার হত্যার বিচার সর্বোচ্চ বিচার ফাঁসির দাবি জানান।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা নুর হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ নাসির হোসেন, ইসলামী যুব আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেন,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি মুহাম্মদ ওমর ফারুক সহ জেলা নেতৃত্ববৃন্দ।