সিপ্লাস ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বে আশানুরূপ ভালো খেলতে না পারার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে।
ফিফা র্যাংকিংয়ে ৪ ধাপ পিছিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। অথচ, ভুটানের মতো দেশও র্যাংকিংয়ে এখন বাংলাদেশের চেয়ে এগিয়ে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) প্রকাশিত র্যাংকিংয়ে দেখা যাচ্ছে, বাংলাদেশের অবস্থান ১৮৮তম স্থানে। রেটিং পয়েন্ট কমেছে ৯টি। আগের আপডেট অনুসারে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিলো ৯১৭। এবারের আপডেট অনুসারে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯০৯। সে তুলনায় ছোট্ট দেশ ভুটান এগিয়ে বাংলাদেশের চেয়ে। তাদের রের্টিং ৯১১। এর আগেও ভুটানের রেটিং পয়েন্ট একই ছিলো।








