নিউজটি শেয়ার করুন

ফিরিঙ্গিবাজারে পুড়ল জুতার কারখানা

শনিবার ভোরে নগরীর অভয়মিত্র ঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-২) ফরিদ আহমেদ চৌধুরী  জানান, ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ, নন্দন কানান ও লামার বাজার ফায়ার স্টেশনের নয়টি গাড়ি সাড়ে ৬টার দিকে আগুন নেভায়।

আগুনের কারণ, ক্ষয়ক্ষতি পরিমাপের জন্য তদন্তের প্রয়োজন বলে জানান তিনি।

তবে আগুনে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।