নিউজটি শেয়ার করুন

ফিরিঙ্গীবাজার থেকে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর ফিরিঙ্গীবাজার এলাকা থেকে ছোরাসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(২৪মে) বিকেল সাড়ে ৪ টার দিকে কোতোয়ালীর চুরিয়ালটুলী লেইন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নাহিদ আহমেদ চৌধুরী (২০), আব্রাহীম ইসলাম প্রকাশ রাহিম (১৭) ও মো. রোহান মেহরাজ (১৬)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, কিশোর গ্যাংয়ের তিন সদস্য সদরঘাট থেকে ফিরিঙ্গি বাজারে মারামারি করতে আসে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের তিন সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কোমর থেকে ৩টি ছোরা উদ্ধার করা হয়। পলাতক কিশোররাসহ আসামিরা সংঘবদ্ধভাবে বিভিন্ন স্থানে অপরাধমূলক কাজ করে থাকে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।’