সিপ্লাস প্রতিবেদক: কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার মোড় থেকে ৪০০০ পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটের সময় আসামীকে আটক করে পুলিশ।
আটককৃত মোঃ ইসমাইল (২৬), পিতা-মৃত জাফর ইকবাল, মাতা-মরিয়ম বেগম, সাং-মুরাদনগর, পশ্চিম পাড়া, ৭নং ওয়ার্ড, তারেক কমিশনারের বাড়ি, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার এসআই মৃণাল কান্তি মজুমদার সঙ্গীয় ফোর্সসহ ফিরিঙ্গীবাজার মোড়ে থেকে আসামীকে কৌশলে আটক করে। এসময় ধৃত আসামী মোঃ ইসমাইল (২৬) এর কাঁধে থাকা একটি কালো ট্রাভেল ব্যাগ তল্লাশী করে এর ভিতর থাকা একটি শপিং ব্যাগের ভিতর রক্ষিত ০২টি Dabur ChyawanPrash এর প্লাস্টিকের সাদা কৌটা ভিতর বিশেষ কায়দায় লুকানো ২০০০ পিস করে সর্বমোট ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করেন।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এলাকা হতে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে ট্রেনযোগে ঢাকায় যাওয়ার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। আসামী ইতিপূর্বেও বেশ কয়েকবার ট্রেনযোগে ঢাকায় গিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করেছে বলে স্বীকার করে।
এঘটনায় এসআই মৃণাল কান্তি মজুমদার বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ১টি মামলা রুজু করা হয়।








