জিয়াউল হক ইমন: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সলর ও বতর্মানে বিদ্রোহী প্রার্থী হিসাবে নব-নির্বাচিত কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবকে অবশেষে অভিনন্দন জানিয়েছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো সালাউদ্দিন।
২৮ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় নিজের ফেইসবুক স্ট্যাটাসে এই অভিনন্দন জানান। একই স্ট্যাটাসে নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতাসহ অভিনন্দন জানান সালাউদ্দিন। স্ট্যাটাসে পাশে থাকার জন্য এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্তও করেন তিনি।
পাঠকের পড়ার সুবিধার্তে মোঃ সালাউদ্দিনের স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো: ‘সম্মানিত এলাকাবাসী আমার শ্রদ্ধাভাজন রাজনৈতিক অভিভাবকবৃন্দ রাজনৈতিক সহযোদ্ধা/সহকর্মী ও সাধারণ ভোটারগণ আসসালামু আলাইকুম। ২৭শে জানুয়ারি ২০২১ইং অনুষ্টিত চট্টগ্রাম সিটি করর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থন নিয়ে আমি নির্বাচনে কাউন্সিলর পদে অংশগ্রহণ করি। আমার নির্বাচনী প্রতিক ঘুড়িকে বিজয়ী করতে আপনারা প্রাণপণ চেষ্টা করেছেন। আমার প্রিয় এলাকাবাসী সকল মা-বোন ভাই মুরব্বিগন দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে কষ্ট করে আমাকে ভোট দিয়েছেন, যার জন্য আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি বীর চট্টলার নব নির্বাচিত মেয়র রেজাউল ভাইকে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য। অভিনন্দন জানাই ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফরনেচ্ছা দোভাষ বেবি আাপাকে। সকলের প্রতি আমার অনুরোধ এ অল্প সময়ে আপনারা আমাকে যে ভালাবাসা দিয়েছেন, আপনাদের অন্তরে আমাকে যে স্হান দিয়েছেন আমি চিরকৃতজ্ঞ।আমার কোন কার্যক্রম কিংবা ব্যবহারে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার রাজনৈতিক জীবনে সুখেদুঃখে আপনাদের পাশে। ছিলাম, ভবিষ্যতেও যেকোনো কর্মকান্ডে আমাকে আপনাদের পাশে পাবেন। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আপনাদের হৃদয়ে বেঁচে থাকতে চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু’
অভিনন্দনের স্ট্যাটাস নিয়ে জানতে চাইলে মোঃ সালাউদ্দিন সিপ্লাসকে বলেন, মন থেকে অভিনন্দন জানিয়েছি পাশাপাশি ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বাসীর সাথে আজীবন থাকবো। এ ব্যাপারে জানতে চাইলে সাবেক ও বর্তমানে নবনির্বাচিত কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব অভিনন্দনের উত্তরে স্বাগত জানিয়ে সিপ্লাস বলেন, ফিরিঙ্গি বাজার ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে তাঁর সহযোগীতা চাই।

