নিউজটি শেয়ার করুন

ফিলিপাইনে শপিংমলে ৩০ জনকে জিম্মি করে রেখেছে বন্দুকধারী

ফিলিপাইনের একটি শপিংমলে ৩০ জনকে জিম্মি করে রেখেছে এক বন্দুকধারী। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন ও টাইম ম্যাগাজিন জানায়, দেশটির রাজধানী ম্যানিলায় সান-জুয়ান এলাকায় ভি-মল নামে ওই শপিংমলে এই ঘটনা ঘটেছে।

সান জোয়ানের মেয়র ফ্রানিস জামোরা গণমাধ্যমকে জানান, তারা ধারণা করছে ৩০ জনকে জিম্মি করা হয়েছে। তবে এই সংখ্যা তার বেশিও হতে পারে। তিনি আরও জানান, বন্দুকধারী এই শপিংমলের নিরাপত্তারক্ষী হিসেবে চাকরি করতেন। সম্প্রতি তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এদিকে বন্দুকধারীর গুলিতে এক জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি। এদিকে দেশটির বিশেষ নিরাপত্তা বাহিনী সোয়াট টিমের ১২ সদস্য সয়ংক্রিয় অস্ত্রসহ শপিংমলে প্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।