নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় চট্টগ্রামে নির্মিত ফিল্ড হাসপাতালের জন্য ১২ টি ১২ টি আধুনিক মেডিকেল বেড দিয়ে পাশে দাঁড়াল হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা অতীশ দীপঙ্কর সোসাইটি। প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সেবা দিতে চট্টগ্রামে ফৌজদারহাটের সলিমপুরে গড়ে উঠছে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল।
শুক্রবার(১০ এপ্রিল) দুপরে দক্ষিণ মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে বেডগুলো হস্তান্তর করা হয়।
ডঃ বসুমিত্র বড়ুয়ার সার্বিক সহযোগিতায় হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এম এ রাশেদের উপস্থিতিতে, দক্ষিণ মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুপাল বংশ ভিক্ষু ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার কাছে বেডগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাবু পলাশ বড়ুয়া, আমিনুল ইসলাম মুন্না, মিন্টু বড়ুয়া, মিন্টুন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, হিরু বড়ুয়া,রাজীব, সৌরভ, সুজন, সনেট, দূর্জয়, অনিক,সজয় প্রমূখ।








