সিপ্লাস টিভিতে সংবাদ প্রচারের পর ফিশারীঘাট মদের আস্তানায় র্যাব-৭ এর অভিযানে ৩০ হাজার লিটার মদ উদ্ধারের পর গা ঢাকা দিয়েছে মদের দোকানের মালিক অনুপ বিশ্বাস ও ইনচার্জ সাগর দাশ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযান চলাকালে মদের দোকানের ২য় তলায় ছিলো অনুপ বিশ্বাসের মদের দোকানের ইনচার্জ সাগর। গত ২৪ আগস্ট সাগর মুঠোফোনে সিপ্লাসকে জানিয়েছিলো অনুপ বিশ্বাস অসুস্থ অবস্থায় চিকিৎসাধিন আছেন।
তবে, একটি সূত্র সিপ্লাসকে জানিয়েছে ভারতে অনুপ বিশ্বাসের একাধিক বাড়ি রয়েছে। সোমবার (২৬ আগস্ট) সে দেশে ফিরছিলেন।
এদিকে র্যাবের অভিযানের পর পরই সাগরকে দ্রুত তার বাসায় যেতে এবং কিছু কাপড় চোপড় নিয়ে দ্রুত বেরিয়ে যেতে দেখেছে স্থানীয়রা।
আরো পড়ুনঃ সিপ্লাস টিভিতে সংবাদ প্রচারের পর ফিশারীঘাট মদের আস্তানায় র্যাবের অভিযান : আটক ৪৫
সাগরের ঘনিষ্ঠ সহযোগী নাম প্রকাশ না করার শর্তে সিপ্লাসকে জানায়, সাগর তার বাসা থেকে পাসপোর্ট ও কিছু জামা কাপড় নিয়ে গেছে।
এর আগে রোববার (২৫ আগস্ট) এই বিষয়ে সিপ্লাসটিভি অনুপ বিশ্বাসের মদের আস্তানার ওপর বিস্তারিত উল্লেখ করে বিশেষ রিপোর্ট প্রচার করে। এই রিপোর্টের উপর ভিত্তি করে অভিযান চালায় র্যাব।ইতিপুর্বে কেউ এই মদের দোকানের বিরুদ্ধে ফলাও করে নিউজ প্রচার করেনি৷
এ ব্যাপারে র্যাবের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযানের ব্যাপারে সকালে বিস্তারিত ব্রিফিং করা হবে।








