নিউজটি শেয়ার করুন

ফিশারি ঘাট থেকে আড়াই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

সিপ্লাস প্রতিবেদক: নগরীর ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে নগরীর ফিশারি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী মো. আশরাফুল আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন,  মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীনে জাটকা বিরোধী অভিযান চালিয়ে ফিশারি ঘাট এলাকা থেকে আড়াই হাজার কেজি জাটকা জব্দ করা হয়। জাটকা বিক্রির অপরাধে ২জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত জাটকা গরীব, দুঃখী, অসচ্ছল ছিন্নমূল মানুষ এবং এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং কোস্ট গার্ডের একটি দল সহায়তা করেন।