আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত ফুজিরা চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আজ পূর্ব অঞ্চল ফুজিরা কালবা,ফুজিরা সানাইয়া,ফুজিরা বাজার, মাসাফি,মুরুব্বা, বিদিয়া, দিব্বা সহ বিভিন্ন এলাকায় শ্রমিক ও কর্মহীন বাংলাদেশি প্রবাসীদে মাঝে ত্রান ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।ত্রান বিতরনে অংশ নেন সংগঠনের সভাপতি প্রকৌশলী তপন সরকার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বখতিযার উল ইসলাম চৌ, মোহাম্মদ আইয়ুব,মোঃ খলিলুর রহমান , সাধারন সম্পাদক মাহাবুবুল হক মাহাবুব, সাংগঠনিক সম্পাদক জাহেদ হাসান অর্থ সম্পাদক মাহিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আনিছ, সমাজ কল্যান সম্পাদক আবুল কাসেম সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মুরশেদ সহ প্রচার সম্পাদক মুহাম্মদ রহিম,মোহাম্মদ জাবের, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ আবু বক্কর সহ আরো অনেকে। উপস্থিত বক্তারা একই সুরে সাধারণ শ্রমিক এবং অসহায়দের মাঝে চট্টগ্রাম কল্যাণ পরিষদ ফুজিরার সবাই এই কার্যক্রম চালু রাখার আশাবাদ ব্যক্ত করেন।
চাটগাঁইয়ারা দেশে দেশে ফুজিরাতে চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ত্রাণ ইফতার সামগ্রী বিতরণ








