সিপ্লাস প্রতিবেদক: ফুটপাত দখল করায় হকার নেতাদের প্রতি চটলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে নগরীর নিউ মার্কেট ও স্টেশন রোড এলাকা পরিদর্শনের সময় তিনি হকার নেতাদের শাসিয়ে বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়মের বাইরে ফুটপাতে হকার বসা যাবে না। সড়ক কারো বাপের নয়। সড়ক যারা দখল করবে, তাদেরকে পেটানো হবে। আমরা তাদেরকে উচ্ছেদ করতে চাইনা। তবে তারা মানুষের পথের কাটা হতে পারবে না। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তারা নির্ধারিত জায়গায় ব্যবসা করবে। সবার গায়ে থাকবে নির্ধারিত পোশাক। কথা আর কাজে মিল না থাকলে কাউকে ছাড় দেয়া যাবে না।

