সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট হক মার্কেটের দোকানে আগুন লেগেছে। আগুনে তিনটি দোকানে আংশিক ক্ষয়-ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত পৌনে ৭ টার দিকে ফুলকলি শোরুম থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটের দিকে ২ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে ফুলকলি, ওয়েল ফুড ও এবং আল মদিনা নামের তিনটি দোকেনে আংশিক ক্ষতি হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে। আগুনের সূত্রপাত ফুলকলি শোরুম থেকে।

