নিউজটি শেয়ার করুন

ফুলগাজীতে আওয়ামী লীগ-বিএনপি’র একই সময়ে কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ফুলগাজীতে আওয়ামী লীগ-বিএনপি’র একই সময়ে কর্মসূচি, ১৪৪ ধারা জারি
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীর শ্রীপুরে আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে কর্মসূচি ঘোষণা করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শ্রীপুরের ইস্কান্দারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজ (১ সেপ্টেম্বর) দুপুর থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌসী বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অংপ্রু মারমা, ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামানসহ অবস্থান করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তাদের সাথে আলাপ করে জানা যায়, এখানে সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
এদিকে এমন পরিস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত সকল ধরনের কর্মসূচি পালন না করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here