সিপ্লাস প্রতিবেদক: বাংলাদেশসহ সারা বিশ্বে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেইসবুকের মেসেঞ্জার কাজ করছেনা। বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) দুপুর থেকে ফেইসবুকের মেসেঞ্জারে তথ্য আদান প্রদান করতে পারছেনা ব্যবহারকারীরা।
এদিকে এক্সপ্রেস ডট কো ইউকে পত্রিকা জানাচ্ছে, ফেসবুক ম্যাসেঞ্জার কাজ না করায় বিশ্বের কোটি কোটি ফেইসবুক ব্যবহারকারী বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেইসবুকের ম্যাসেঞ্জার ডাউন হয়ে পড়ে বলে পত্রিকাটি উল্লেখ করেছে।
ফেইসবুকের ম্যসেঞ্জার ডাউন হয়ে পড়ায় কোন ধরণের লেখা আদান প্রদান করা যাচ্ছেনা। কল ও করা যাচ্ছেনা বলে জানায় পত্রিকাটি।

এটা চ্যাট অ্যপ্লিকেশনের জন্য বড় আঘাত বলে উল্লেখ করে এক্সপ্রেস ডট কো ইউকে।
এবিষয়ে তারা ফেইসবুক কতৃপক্ষের সাথে যোগাযোগ করছে বলে জানানো হয়।








