নিউজটি শেয়ার করুন

ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংসের এগিয়ে যাওয়ার স্বস্তি কেড়ে নিয়ে সমতায় ফিরল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। কিন্তু দ্বিতীয়ার্ধে হাস্যকর ভুল করে বসলেন তাদের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। সুযোগটি কাজে লাগিয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার জমজমাট ফাইনালে ২-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। গতবার ফাইনালে আবাহনী লিমিটেডের কাছে হেরে রানার্সআপ হওয়ার দুঃখে এবার প্রলেপ দিল অস্কার ব্রুসনের দল।

ফেডারেশন কাপ পেল নতুন চ্যাম্পিয়ন। এর আগে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র-এই ছয় দলের আছে এক বা একাধিকবার এ শিরোপা জয়ের অভিজ্ঞতা।