নিউজটি শেয়ার করুন

ফেনসিডিল-গাঁজাসহ গ্রেফতার ৩

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিল-গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তারা হলেন- মো. শহিদুল ইসলাম (৪২), বাবলু মজুমদার (৪৬) ও আব্দুল কাদের (৪৫)।

রোববার (১৬ মে) বিকেলে বিষয়টি জানিয়েছেন কোতোয়ালী জোনের (এসি) অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, শনিবার রাতে ১৮০ বোতল ফেনসিডিল এবং সাড়ে ৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বাবলু মজুমদার  ও আব্দুল কাদের জিজ্ঞাসাবাদে জানায়, ফেনসিডিলগুলো পলাতক মো. কায়ছারের কাছ থেকে আব্দুল কাদের কিনে বেশি দামে বিক্রি করে।
এ ঘটনায় এসআই সুকান্ত চৌধুরী বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন। গ্রেফতার বাবলু মজুমদারের বিরুদ্ধে ২টি ও আব্দুল কাদেরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।