ফেনী প্রতিনিধি: ফেনী মডেল থানাধীন লালপোলস্থ চট্টগ্রাম – ঢাকাগামী মহাসড়কের পার্শ্বে বিসমিল্লাহ অটো মোটরস দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে ১৫৭০ পিস ইয়াবাসহ রবি মজুমদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে আটক করে র্যাব।
আটককৃত রবি মজুমদার, পিতা- মৃত শচীন্দ্র মজুমদার, গ্রাম- উত্তর আমিরাবাদ, থানা- লোহাগড়া, জেলা- চট্টগ্রাম।
র্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্প সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানাধীন লালপোলস্থ চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের পার্শ্বে বিসমিল্লাহ অটো মোটরস দোকানের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়েেএক জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী রবি মজুমদারকে আটক করে। এ সময় তার পরিহিত প্যান্টের পকেট হতে পলিথিনের ভিতর মোট ১৫৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) চট্টগ্রাম জেলা হতে এনে ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসতেছে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ লক্ষ ৮৫ হাজার টাকা।

