নিউজটি শেয়ার করুন

ফেনীতে ইয়াবাসহ আটক ৪

ফেনীতে ইয়াবাসহ আটক ৪

ফেনী প্রতিনিধি: ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন ফেনাপুষ্কারিনী গ্রামের পাকা রাস্তাএলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। এসময় মাদক কাজে ব্যবহৃত ১টি সুজুকি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয় ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে বারটার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৫ নং আমজাদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর হোসেন মিরুর দুই ভাই রয়েছে।

আটককৃতরা হলেন, মোঃ জহিরুল ইসলাম রুবেল (৪০),পিতাঃ মৃত – হাফেজ আহম্মেদ, গ্রামঃ ফেনাপুষ্কারনী, পোস্টঃ আমজাদহাট, থানাঃ ফুলগাজী, জেলাঃ ফেনী, মোঃ লিটন মিয়া (৪০), পিতাঃ মৃত- আব্দুল মান্নান, গ্রামঃ উত্তর তারাকুচা, পোঃ আমজাদহাট, থানাঃ ফুলগাজী, জেলাঃ ফেনী, মোঃ শিপন মিয়া(৩৬), পিতাঃ শামছুল হক, গ্রামঃ দেবপুর, পোঃ চাঁদগাজী, থানাঃ ছাগলনাইয়া, জেলাঃ ফেনী এবং মোঃ অপু মজুমদার, পিতাঃ মোঃ খোরশেদ আলম, গ্রামঃ ফেনাপুষ্কারনী, পোঃ আমজাদহাট, থানাঃ ফুলগাজী, জেলাঃ ফেনী।

আটককৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা ।

আটককৃত আসামীদেরকে ফুলগাজী মডেল থানায় সোপার্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে । এছাড়াও আটককৃত মোঃ জহিরুল ইসলাম রুবেল (৪০) এর বিরুদ্ধে পূর্বেও থানায় ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ফেনীর ব্যাটালিয়ন (৪ বিজিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here