নিউজটি শেয়ার করুন

ফেনীতে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা, স্ত্রী পলাতক

ফেনী প্রতিনিধি: ফেনী শহরের নাজির রোড এলাকায় মোঃ সোহেল(৩৫) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি(তদন্ত) মনির হোসেন।

বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায়। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক।

সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী। যাওয়ার সময় তার (স্ত্রী) বাবা মারা গেছেন বলে জানান দারোয়ানকে।

ফাহাদ জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

পুলিশ শুক্রবার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে কাজ করা হচ্ছে বলে জানান ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মনির হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here