Site icon CPLUSBD.COM

ফেনীতে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ জন গ্রেপ্তার

সিপ্লাস ডেস্ক: ফেনীর দাগনভূঁঞা উপজেলায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দাগনভূঁঞা থানার ওসি মো. আসলাম শিকদার জানান, শনিবার বিকেলে তাদের আটক করার পর রাতে শিশুর মা মামলা করলে তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের কবির আহাম্মদ (৩৮) ও একই গ্রামের কামাল উদ্দিন (৪৮)।

শিশুর মায়ের অভিযোগ, তার ১০ বছরের মেয়েকে গত ৪ অক্টোবর বাড়ির পাশে খেলাধুলা করার সময় ফুঁসলিয়ে পাশের খালপাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ভ্যানচালক কবির আহাম্মদ। আর সে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন কামাল উদ্দিন।

ওসি আসলাম বলেন, এ ঘটনায় শিশুর মা শনিবার রাতে মামলা করেছেন। আসামিদের রোববার আদালতে পাঠানো হবে।